মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
জনবান্ধর অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সমানে রেখে সারাদেশের ন্যায়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (১৯ মে) এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে রেলী,আলোচনা সভা ও ভূমি মেলার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবাহী অফিসার শেখ মোঃ রাসেল। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ ছালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার,মোঃ আমিনুল ইসলাম খোকন,সাবেক সাধারন সম্মাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী,মোঃ হারুন অর রশিদ মুন্সীসহ উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, সুধিজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ভূমি অফিস চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও ভূমি অফিস চত্বরে পরিবেশবান্ধব একটি গাছ লাগানো হয় এবং মেলায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচটি স্টল অংশ নেয়।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৯ ● ১৯ বার পঠিত