মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
আমতলীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
হোম » বরগুনা » আমতলীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন অর রশিদ খান বলেন, ওই নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, তাও জানা যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৬ ● ২৭ বার পঠিত
