মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

গলাচিপায় ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » গলাচিপায় ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

গলাচিপায় ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক,গলাচিপা (পটুয়াখালী) 

সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায়ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

 

পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় ও দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য ভূমিসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত সেবাগুলো সহজ হওয়ায় মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে। এতে জমি সংক্রান্ত বিরোধ কমে আসবে এবং সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলন শিকদার, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলার আমীর ডা. মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, কানুনগো মো. জাকির হোসেন, সার্ভেয়ার মো. কামরুল ইসলামসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, সেবাগ্রহীতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

উল্লেখ্য, দেশব্যাপী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ‘ভূমিসেবা মেলা ২০২৬’ পালিত হচ্ছে। এ সময় নাগরিকরা নিজ নিজ জেলা ও উপজেলা ভূমি অফিসে গিয়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৩ ● ২৯ বার পঠিত