সোমবার ● ১৮ মে ২০২৬
কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত
হোম » কৃষি » কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলাপাড়া শাখা ও বরগুনা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি এম আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক ওয়াস শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার দাবি মীর সোহেল, উপজেলা হিসাব ব্যবস্থাপক সুশীল চন্দ্র সমদ্দার, শাখা ব্যবস্থাপক দাবি, বিসিইউপি মো. হান্নান, শিবশংকর বিশ্বাস, সায়মুন ইসলাম প্রমুখ।
এর আগে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের বীজ বপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২১:০২ ● ২০ বার পঠিত
