মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে বেতাগীতে ছাত্রলীগের আনন্দ মিছিলের ভিডিও ভাইরাল

হোম » বরগুনা » প্রতিষ্ঠাবার্ষিকীতে বেতাগীতে ছাত্রলীগের আনন্দ মিছিলের ভিডিও ভাইরাল
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


 

প্রতিষ্ঠাবার্ষিকীতে বেতাগীতে ছাত্রলীগের আনন্দ মিছিলের ভিডিও ভাইরাল

সাগরকন্যা প্রতিবেদক, (বেতাগী) বরগুনা

 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। তবে মিছিলটি বেতাগী উপজেলার ঠিক কোন স্থান থেকে এবং কখন বের করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

 

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বেতাগী থানা পুলিশ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

বাংলাদেশ সময়: ৯:৫৪:৫০ ● ১৯ বার পঠিত