রবিবার ● ১৭ মে ২০২৬

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোম » বরগুনা » বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার ● ১৭ মে ২০২৬


 

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ওই সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।

 

জানা যায়, সভায় জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ চলমান উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। জেলা প্রশাসক উন্নয়ন প্রকল্পসমূহ নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে অনুরোধ জানান।

 

সভায় মো: নজরুল ইসলাম মোল্লা সকল দপ্তর প্রধানদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্ব স্ব দপ্তর প্রধানগণকে দৈনন্দিন কাজের তদারকি করতে হবে। কেউ যেন কাজের ফাঁকি দিতে না পারেন। একটি উন্নয়নশীল দেশে বেশি বেশি কাজ করার বিকল্প নেই। আমরা যদি প্রত্যেকে দায়িত্বশীল হতে পারি, তাহলে দেশকে এগিয়ে নিতে পারব।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১০ ● ২১ বার পঠিত