শনিবার ● ১৬ মে ২০২৬
গলাচিপায় ৮০৮ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
হোম » পটুয়াখালী » গলাচিপায় ৮০৮ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। একই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইউসুফ বিপিএম সেবা, পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক এস এম শাহাজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমীর ডা. মোঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহ সভাপতি মো. মহিবুল্লাহ্ এনিম হোসেন, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মো. আবু নাঈম, ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, গণঅধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস মৃধা প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সারাদেশে একযোগে ২০টি জেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৮০৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সমাজ সেবা অফিসার মো. অলিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১:২৭:৩২ ● ২৭ বার পঠিত
