শুক্রবার ● ১৫ মে ২০২৬
মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বসতঘরের ইলেকট্রিক বোর্ডের সকেটের নিচে থাকা একটি বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪০:১৪ ● ২৭ বার পঠিত
