বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬

বরগুনায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করলেন চিফ হুইপ

হোম » কৃষি » বরগুনায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করলেন চিফ হুইপ
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


 

বরগুনায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করলেন চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন। বৃহস্পতিবার দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো. নুরুল আমীনসহ কৃষি কর্মকর্তারা।

 

জানা যায়, বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। মেলা উদ্বোধনের পর চিফ হুইপ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণ ও কৃষির সার্বিক উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

 

পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বলেন, কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই।

 

তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৭ ● ১৯ বার পঠিত