বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয় পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)- প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাফিউল আজম দুলাল, রফিকুল ইসলাম রফিক, আসাদুজ্জামান মামুন, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রুম্মান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদার।

বক্তারা পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কৃষক, এনজিও কর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন এবং চলমান কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৪ ● ২১ বার পঠিত