মঙ্গলবার ● ১২ মে ২০২৬

বাউফলে অজ্ঞাত কারণে স্কুলছাত্রের মৃত্যু

হোম » লিড নিউজ » বাউফলে অজ্ঞাত কারণে স্কুলছাত্রের মৃত্যু
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

বাউফলে অজ্ঞাত কারণে স্কুলছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত কারণে মো. ফাইজুল (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ফাইজুল উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে একই এলাকার ফরিদ হাওলাদারের ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির উঠানে থাকা একটি পেয়ারা গাছে ওঠে ফাইজুল। এ সময় কোনো বিষাক্ত সাপ বা অন্য কিছু তার ডান হাতে কামড় দেয়। পরে সে গাছ থেকে নিচে নেমে মাকে জানায়, তাকে কিছু একটা কামড় দিয়েছে। তবে কী কামড়েছে, তা শনাক্ত করা যায়নি।

 

প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পোকামাকড়ের কামড় বলে ধারণা করেন। কিছুক্ষণের মধ্যে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইরফান উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের বিষক্রিয়ার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি বলেন, শুরুতেই সাপের কামড় শনাক্ত করা গেলে হয়তো শিশুটিকে বাঁচানোর সুযোগ ছিল।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৬ ● ১৭ বার পঠিত