মঙ্গলবার ● ১২ মে ২০২৬

কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন গবাদিপশুর ওষুধ বিক্রিতে জরিমানা

হোম » পিরোজপুর » কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন গবাদিপশুর ওষুধ বিক্রিতে জরিমানা
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন গবাদিপশুর ওষুধ বিক্রিতে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর ওষুধ বিক্রয়কারী কয়েকটি দোকানে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

 

মঙ্গলবার (১২ মে) দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাজীব ভাবুক উপস্থিত ছিলেন।

 

অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ সংরক্ষণ ও লাইসেন্সবিহীনভাবে ওষুধ রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সাগর এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মালিক সাগর কুন্ডুকে ২ হাজার টাকা এবং খান এন্টারপ্রাইজে লাইসেন্সবিহীন ভেটেরিনারি ওষুধ রাখায় মালিক রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

কাউখালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ওষুধ ব্যবহারের প্রবণতা রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি গবাদিপশুর ওষুধ বিক্রয়কারী দোকান পরিদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪০ ● ৩২ বার পঠিত