মঙ্গলবার ● ১২ মে ২০২৬
ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
হোম » ঝালকাঠী » ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে ১ কেজি গাঁজাসহ শাহানাজ বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভরতকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহানাজ বেগম ওই এলাকার হানিফ হাওলাদারের স্ত্রী।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে শাহানাজ বেগমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে আটক শাহানাজ বেগমের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ-এর অধীন নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতেই মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ৭:৫৪:৫১ ● ৩১ বার পঠিত
