সোমবার ● ১১ মে ২০২৬

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিন তরুণকে কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিন তরুণকে কারাদণ্ড
সোমবার ● ১১ মে ২০২৬


 

কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিন তরুণকে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনের অভিযোগে তিন তরুণকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাত ১০টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০)। তাদের মধ্যে একজনের বাড়ি কলাপাড়া পৌর শহরের রহমতপুর, অন্য দুজনের বাড়ি কলাপাড়ার বাদুরতলী ও নাচনাপাড়া এলাকায়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, কলাপাড়া উপজেলায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৯:৫৪:৫২ ● ৬১ বার পঠিত