বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

হোম » জাতীয় » বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
বৃহস্পতিবার ● ৭ মে ২০২৬


 

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে যশোরের বেনাপোল সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনসহ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

 

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় অযথা চলাচল বা সন্দেহজনক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে।

 

বেনাপোলের রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর ও রুদ্রপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোটা সীমান্তজুড়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৬ ● ১৩ বার পঠিত