বুধবার ● ৬ মে ২০২৬
কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে দুই সন্তানের জননী মাকসুদা বেগম (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে শহরের সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাকসুদা বেগম চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে তিনি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তার স্বামী চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৩ ● ৩৬ বার পঠিত
