মঙ্গলবার ● ৫ মে ২০২৬

কলাপাড়ায় দেড় শতাধিক জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জাল বিতরণ

হোম » জেলে-মৎস্য » কলাপাড়ায় দেড় শতাধিক জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জাল বিতরণ
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

কলাপাড়ায় দেড় শতাধিক জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জাল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক নিবন্ধিত জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

 

বক্তারা বলেন, ইলিশের টেকসই উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলেদের বীমার আওতায় আনার জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০৯ ● ৩০ বার পঠিত