বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে জেলা পরিষদের অনুদান
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে জেলা পরিষদের অনুদান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে বরিশাল জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। চেক বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লান্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েল এবং মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকু প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে আরিফ সরদার, তার দুই সহোদর আউয়াল সরদার ও মান্নান সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়। এতে তিনটি পরিবারের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:০১:৪৯ ● ১০৫ বার পঠিত
