বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬

ঢাকা থেকে আসা বরগুনাগামী যাত্রীবাহী বাস নলছিটিতে দুর্ঘটনায়, আহত ২০

হোম » ঝালকাঠী » ঢাকা থেকে আসা বরগুনাগামী যাত্রীবাহী বাস নলছিটিতে দুর্ঘটনায়, আহত ২০
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

ঢাকা থেকে আসা বরগুনাগামী যাত্রীবাহী বাস নলছিটিতে দুর্ঘটনায়, আহত ২০

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাদের ধারণা, অতিরিক্ত গতিতে থাকা বাসটি সড়কের মোড়ে ব্রেক করার সময় বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঢাকা থেকে বরগুনাগামী বাসটি চৌমাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪১ ● ২৭ বার পঠিত