মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
হোম » পিরোজপুর » নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে অন্তর চক্রবর্তী (২৩) ও বাপ্পি কর্মকার (৩২) নামে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার শশীদ বাজার সংলগ্ন এলাকায় নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে অন্তর চক্রবর্তীকে এক মাস এবং বাপ্পি কর্মকারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বলে জানায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৯ ● ২৮ বার পঠিত
