সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬

বাবুগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টুলু, সাধারণ সম্পাদক শফিকুল

হোম » গণমাধ্যম » বাবুগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টুলু, সাধারণ সম্পাদক শফিকুল
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

বাবুগঞ্জে উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টুলু, সাধারণ সম্পাদক শফিকুল

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে এসময় মোস্তাফিজুর রহমান টুলু সভাপতি এবং মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

 

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আক্তার হোসেন খোকা ও মোঃ আরিফ হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রাজন ও আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক প্রভাষক এ কে এম জিয়াউল হক, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ছোটন) দায়িত্ব পান।

 

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে এইচ এম জসিম উদ্দিন, প্রভাষক সাইফুল রহিম, মোঃ দেলোয়ার হোসেন রাসেলসহ আরও অনেকে এবং সদস্য হিসেবে মোঃ শাহজাহান খান, জহিরুর হাসান অরুণ, মোঃ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আরিফ হোসেন ফরাজী, শাহাব উদ্দিন বাচ্চু, মোহাম্মদ আলী, মোঃ আক্তার হোসেন ও মহিবুল ইসলাম সোহাগ নির্বাচিত হন।

 

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২৩ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে মোস্তাফিজুর রহমান টুলু সভাপতি এবং একই সংখ্যক ভোট পেয়ে মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৬ ● ২৭ বার পঠিত