রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় রেস্তোরাঁ মালিক সমিতি সভাপতির মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় রেস্তোরাঁ মালিক সমিতি সভাপতির মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও পর্যটন ব্যবসায়ী কলিম মাহমুদ দীর্ঘদিন ধরে যক্ষ্মাসহ নানা জটিল রোগে ভুগে ভুগছিলেন। সবশেষ রবিবার সকাল ৭টায় রাজধানীর শ্যামলীতে এয়ারলাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পর্যটন খাতে দীর্ঘদিন ধরে সক্রিয় কলিম মাহমুদ রেস্তোরাঁ ব্যবসায় স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ ও পর্যটকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয়দের মতে, কলিম মাহমুদ ব্যক্তিজীবনে তিনি ছোট-বড় সবার কাছে প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যু সংবাদ কুয়াকাটায় পৌঁছালে সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত মানুষ শোকবার্তা জানান। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পর্যটননগরী কুয়াকাটা।
তার মৃত্যুতে কুয়াকাটার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এর মধ্যে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষ উল্লেখযোগ্য। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:৪৫ ● ৩৩ বার পঠিত
