রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ মোট চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিনটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, রোববার রাত প্রায় ৩টার দিকে আরিফ সরদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরিফ সরদারের বসতঘর ও রান্নাঘর, আউয়াল সরদার এবং মান্নান সরদারের বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে রোববার দুপুরে সহায়তা বিতরণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তিন বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও কম্বল প্রদান করেন।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪১ ● ২৭ বার পঠিত