শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
দশমিনায় ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দশমিনায় ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া নতুন বাজার সংলগ্ন কালভার্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হাওলাদার (৩৫) একই ইউনিয়নের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে ইমরান হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হাওলাদার নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কাল সকালে (রবিবার) আদালতে পাঠানো হবে।’
বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৪ ● ২৫ বার পঠিত
