শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে ৪৫ কোটি টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
হোম » ঢাকা » গোপালগঞ্জে ৪৫ কোটি টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে প্রায় ৪৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ২৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করে। উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলার কোনো উন্নয়ন ফাইল যেন আটকে না থাকে। অন্যান্য জেলার মতো গোপালগঞ্জের উন্নয়নও সমানভাবে এগিয়ে নেওয়া হবে। আমাদের কাছে সব জেলা সমান গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪২ ● ২৯ বার পঠিত
