শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে বরিশাল জেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

হোম » বরিশাল » তথ্যমন্ত্রীর সঙ্গে বরিশাল জেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে তথ্যমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

মিজানুর রহমান মুকুল খান জানান, গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বসাধারণের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং তাদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে সালাম জানানোই সাক্ষাতের উদ্দেশ্য ছিল।

বাংলাদেশ সময়: ১৪:২১:০৬ ● ৪৩ বার পঠিত