সোমবার ● ২০ এপ্রিল ২০২৬

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হোম » লিড নিউজ » নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার এক মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।

 

জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে অটোরিকশা চালক আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩)-কে চৌকিদারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডেকে আনা হয়। সেখানে চুরির অভিযোগে তাকে মারধর এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে চুরির অপবাদ সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেন। চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলায় শানুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১১:৩৭ ● ২১০ বার পঠিত