সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
কাউখালীতে অভিযানে ১৫ চরঘেরা ও বাধা জাল জব্দ, ধ্বংস
হোম » পিরোজপুর » কাউখালীতে অভিযানে ১৫ চরঘেরা ও বাধা জাল জব্দ, ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অপারেশনে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫টি অবৈধ চরঘেরা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বাধা জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ও এর আগে রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদী, গান্ডতা ও লাংগুলী খালে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট জেলেরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান চালিয়ে নদী ও আশপাশে স্থাপন করা নিষিদ্ধ ১৫টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৫:০৭:০৫ ● ৩৫ বার পঠিত
