রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬

চরফ্যাশনে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান

হোম » শিক্ষা » চরফ্যাশনে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

চরফ্যাশনে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, নুরাবাদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা মোঃ ছাদেক, সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া ও মনির হোসেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার্থী জিতু বেগম ও পিংকু আক্তার বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ছালেহ মোঃ হানিফ।

বাংলাদেশ সময়: ২০:১১:৩৮ ● ২৪ বার পঠিত