শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
পিরোজপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড শুরু
হোম » প্রযুক্তি » পিরোজপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। মেলায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০৩:১৯ ● ৩৩ বার পঠিত
