বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
গৌরনদীতে ভুয়া পুলিশ সদস্য আটক
হোম » বরিশাল » গৌরনদীতে ভুয়া পুলিশ সদস্য আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সদস্য পরিচয় দেওয়া ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ব্যক্তিকে বুধবার (১৫ এপ্রিল) আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
আটক ছাত্তার হোসেন উপজেলার পূর্ব বার্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। এ সময় ভ্যানের চালক ছাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে চলাফেরা করছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬:০০:৩৭ ● ৯৬ বার পঠিত
