মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান: ইয়াবাসহ দুইজনকে কারাদণ্ড
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান: ইয়াবাসহ দুইজনকে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কুয়াকাটার হোটেল থ্রি পার্ক ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭(৫) ধারায় মো. মাহির শেখ (২০) ও মো. আরিফ (২৪)কে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতা করে বলে জানানো হয়। এ সময় ১২ পিস ইয়াবা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৬ ● ৭৬ বার পঠিত
