শনিবার ● ১১ এপ্রিল ২০২৬

সিলেটে প্রাণের মেলা: ঈদ পুনর্মিলনীতে সাহিত্যিকদের মিলনমেলা

হোম পেজ » সর্বশেষ » সিলেটে প্রাণের মেলা: ঈদ পুনর্মিলনীতে সাহিত্যিকদের মিলনমেলা
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


সিলেটে প্রাণের মেলা: ঈদ পুনর্মিলনীতে সাহিত্যিকদের মিলনমেলা

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

সৃজনশীলতার সম্মান ও মানবিকতার চর্চা’ শীর্ষক সম্মেলন-২০২৬ সিলেট দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. বেল্লাল হাওলাদার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিন্নুন নাহার খান নিপা। প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. দিদার চৌধুরী।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মোসলেহ উদ্দিন ও আমিনুল ইসলাম। এছাড়া শান্তা কামালী, মুন্নি আক্তার ও আমির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন তালুকদার। বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এমন আয়োজনের প্রশংসা করেন।

 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। প্রায় দেড়শ জন কবি সাহিত্যিক ও সাহিত্যানুরাগীর অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায় রূপ নেয়।

 

সম্মেলনে সাহিত্য, মানবসেবা, উদ্যোক্তা কার্যক্রম ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সাহিত্যে অবদানের জন্য ৩৯ জন কবিকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪২:৪৭ ● ২৬ বার পঠিত