বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক

হোম » লিড নিউজ » গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে ট্রাক, বড় ধরনের হতাহতের খবর নেই

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে একটি ট্রাক, তবে এতে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলের সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

 

ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানিয়েছে গৌরনদী থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৩৪:৪৮ ● ১৬২ বার পঠিত