শনিবার ● ৭ মার্চ ২০২৬
বরগুনায় গাঁজার গাছসহ কিশোর গ্রেপ্তার
হোম » বরগুনা » বরগুনায় গাঁজার গাছসহ কিশোর গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জয় পহলান (১৭) নামে এক কিশোরকে তার বসত বাড়ির পাশে লাগানো নয়টি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ১টায় এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর উচ্চতা ৮ থেকে ২৭ ইঞ্চি পর্যন্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি জানিয়েছে, সে গাঁজার বীজ রোপণ করে গাছগুলো চাষ করছিল এবং পরবর্তী সময়ে প্রক্রিয়াজাত করে বিক্রি করতে চেয়েছিল।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ওই গাছ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে বেতাগী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৯ ● ১৬১ বার পঠিত
