সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬

আমতলীতে দ্বীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » বরগুনা » আমতলীতে দ্বীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬


আমতলীতে দ্বীনিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার গাজীপুর দারুসসুন্নাৎ শাহ মোহেবুল্লাহ দ্বীনিয়া মাদ্রাসার উদ্যোগে রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালী প্রবাসী কবির মাহমুদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে এতিম, অসহায় শিক্ষার্থীসহ স্থানীয় তিন শতাধিক রোজাদার অংশ নেন।

ইফতার মাহফিলে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম, জমিয়াতে হিজবুল্লাহ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মেনহাজ উদ্দিন, দাতা সদস্য শাহ আলম মোল্লা, মাদ্রাসার মুদির মাওলানা আবু মুছা আল হাদি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন নিজাম ও ব্যবসায়ী বশির তালুকদার।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫০ ● ৩৫ বার পঠিত