রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ভোট গণনায় অনিয়মের অভিযোগ বাগেরহাট-১ আসনে পুনর্গণনার আবেদন
হোম পেজ » খুলনা » ভোট গণনায় অনিয়মের অভিযোগ বাগেরহাট-১ আসনে পুনর্গণনার আবেদন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের রিটার্নিং অফিসারের বরাবর আবেদনটি জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে জমা দেওয়া হয়।
আবেদনপত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাপিল কৃষ্ণ মণ্ডল অভিযোগ করেন, ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ত্রুটি হয়েছে।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে সরকারি নির্ধারিত ফি বা অন্য কোনো বিধি-বিধান থাকলে তা মানতে তার কোনো আপত্তি নেই।
বাংলাদেশ সময়: ১৯:১৬:৪১ ● ৩১ বার পঠিত
