বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনা-১: রাত পোহালেই ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
হোম পেজ » বরগুনা » বরগুনা-১: রাত পোহালেই ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
রাত পোহালেই বরগুনা-১ আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ ও গণ ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯০ কেন্দ্রের সব ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
বুধবার দুপুরে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। প্রশাসন ভোটকেন্দ্রের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনিয়ম প্রশাসন কঠোরভাবে দমন করবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৮ ● ২৬ বার পঠিত
