বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
পিরোজপুরের তিন আসনে ১৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের তিন আসনে ১৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
এ সময় প্রতীক ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুর-১ আসনে দুইজন দলীয় প্রার্থী, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনসহ ছয়জন এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানসহ ছয়জন- এই তিনটি আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৯ ● ১৪০ বার পঠিত
