রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬

রোজগারের টাকা ও মোবাইল ছিনতাইয়ে ভ্যানচালক খুন!

হোম পেজ » লিড নিউজ » রোজগারের টাকা ও মোবাইল ছিনতাইয়ে ভ্যানচালক খুন!
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাড়ির সন্নিকটে ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

 

গুরুতর আহত অবস্থায় মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান সাগরকন্যাকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১৭:৩১ ● ১৫৬ বার পঠিত