মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে গৌরনদীতে ৬ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

হোম পেজ » মুক্তিযুদ্ধ » বিজয় দিবসে গৌরনদীতে ৬ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫


 

বিজয় দিবসে গৌরনদীতে ৬ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর বিক্রম আব্দুল হক, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম ফকির, আব্দুল মন্নান সরদার, অধ্যক্ষ জাবির হোসেন জুয়েল ও গৌরনদী প্রেসক্লাবের কো-আহ্বায়ক জহুরুল ইসলাম জহির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৬ শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকাল ছয়টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। উপজেলা চত্বরে শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, বিএনপি ও তার সহযোগী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল নয়টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবস উদযাপন করেন ইউএনও ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিজয় দিবস উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১১ ● ১৪৬ বার পঠিত