মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় ম্যারাথন অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় ম্যারাথন অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় বিজয় দিবসকে ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবিরের সামাজিক সংগঠন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে এ বিজয় ম্যারাথনের আয়োজন করা হয়।
‘অপশক্তির অপভয়, নিশান ছুঁয়ে করব জয়’-এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথনটি দশমিনা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের ইসলামের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে উপস্থিত ছিলেন-কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পরিচালক মো. আল কাইয়ুমস ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান খান ও জেলা-উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ প্রমুখ।
ম্যারাথন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয় অর্জনের পর আমাদের পথচলা থেমে থাকার সুযোগ নেই। একটি দুর্নীতিমুক্ত, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত দেশের জন্য আমাদের দৌড় অব্যাহত রাখতে হবে। সকল অপশক্তিকে রুখে দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশিবির তথা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে।
বক্তারা আরও বলেন, বিজয় দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৫৫:৩৯ ● ১০৩ বার পঠিত
