রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকেরা ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রবিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে কলাপাড়া প্রাথমিক শিক্ষক পরিবার আয়োজন করে এই কর্মসূচি।
সমাবেশে শিক্ষক শাহাবুদ্দিন তালুকদার, সোহরাব হোসেন হিরন, শাহিনুর বেগম, শাহ সুজা উদ্দিন, মোঃ আলী আহমেদ, মোঃ আবুল হোসেন, মাকসুদা পারভীন, সানজিদা, মোঃ সোহাগ, আসাদুজ্জামান লিপন, সোহেল মিয়া ও ইমাম হোসেন মনির বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবির বিপক্ষে হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে সরকারকে হামলাকারীদের বিচার ও শিক্ষকদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৯:২৫ ● ২৪৭ বার পঠিত
