রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
শিবগঞ্জে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান
হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ ‘শিবগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদকারীরা বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবি জানান এবং অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন প্রদানের আহ্বান জানান। তারা বলেন, শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার প্রকৃত উন্নয়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন।
বক্তারা আরও বলেন, অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত তরুণ প্রজন্মের আশা, এবং তার হাতেই শিবগঞ্জের উন্নয়ন সম্ভব। মিছিল শেষে তারা দলের হাইকমান্ডের প্রতি এ নেতা মনোনয়ন প্রদানের জোর দাবি জানান।
এই/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৬:৩২ ● ১৭৬ বার পঠিত
