মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪

গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪


গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে হাফজ্ বিভাগের ছাত্রী (৮)কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত  স্বামী রুবেল খলিফা (৩০)কে আসামি করে সোমবার দিবাগত রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষনিক থানা পুলিশ উপজেলার বোরাদি গরঙ্গল গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি রুবেল খলিফাকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. নজরুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গত ৪ আক্টোবর রাতে বাবা-মা   তাদের ৮ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে একই খাটে ঘুমায়।  ওইদিন গভীর রাতে বাবা রুবেল খলিফা  তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্ত্রী   হনুফা বেগম টের পাওয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। মেয়েকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত স্বামী রুবেল খলিফাকে আসামি করে সোমবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বোরাদি গরঙ্গল গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি রুবেলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রুবেলকে মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে মামলার তদন্তকারী  কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫২ ● ১৯১ বার পঠিত