মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
চরফ্যাশনে হত্যা মামলায় কাউন্সিলর মঞ্জু গ্রেফতার
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে হত্যা মামলায় কাউন্সিলর মঞ্জু গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামী পৌর কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জুকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মোহাম্মদপুর থানার ওসি নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের চেয়ারম্যান বাজার এলাকার মো. আলী হোসেন বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে উপজেলা ছাত্র দল সভাপতি আবদুর রাজ্জাককে চেয়ারম্যান বাজারে কুপিয়ে হত্যা করা হয়েছে। ক্ষমতার প্রভাবে আসামীরা কেউ জামিনে আবার কেউ ঘুরে বেড়াচ্ছিল। ৫ আগষ্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আসামী গ্রেফতার হতে শুরু করেছে। ইতিপূর্বে মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে পটুয়াখালির মহিপুরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি বলেন, রাজ্জাক হত্যার আসামী কাউন্সিলর মঞ্জুকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৩১:২৪ ● ২৩০ বার পঠিত
