বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
চরফ্যাশনে যুবলীগনেতার উদ্যোগে বিধস্ত সড়ক মেরামত
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে যুবলীগনেতার উদ্যোগে বিধস্ত সড়ক মেরামত
চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন উপজেলার রসুলপুর ৩নং ওয়ার্ডে রেমালে ডুবে যাওয়া সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন যুবলীগ নেতা মো আল মামুন পন্ডিত। তিনি বৃহম্পতিবার স্থানীয় লোকজন নিয়ে নিজ অর্থায়নে এই উদ্যোগটি গ্রহণ করেন।
জানা যায়, রসুলপুর ৩নং ওয়ার্ডের পশ্চিম সীমানা ও ২নং ওয়ার্ডের পূর্ব সীমানার মোজ্জামেল হোসেন হাজ্বী বাড়ি’র সামনের রাস্তা থেকে দক্ষিন দিকে রবিউল আলম হাওলাদার বাড়ির সামনের কাচা রাস্তাটি নিজস্ব অর্থায়নে প্রায় ৫০০ ফুট রাস্তা পূর্ন নির্মাণ করার জন্য অর্থ প্রদান করেন শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আল মামুন পন্ডিত। এই গ্রামের যাতায়াতের রাস্তাটি দিয়ে প্রায় ৫০-৬০ টি পরিবার যাতায়াত করবেন। রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।
আল মামুন পন্ডিত বলেন, রেমালে সড়কটি নষ্ট হয়ে যায়। কোন জনপ্রতিনিধি নজর দেয়নি। ফলে আমার অর্থায়নে সড়কটি মেরামত করছি।
এএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২০:৩৮:০৫ ● ২৫২ বার পঠিত
