রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি
হোম » পটুয়াখালী » প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক না থাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে ইউনিয়নবাসীকে।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদ হাসান বদলি হওয়ার পর থেকে প্রশাসকের পদটি শূন্য রয়েছে। এতে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম আবুল হাসনাত টিটু বলেন, প্রশাসক না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান জানান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:০১
