রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬

জিয়ানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

হোম » পিরোজপুর » জিয়ানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

জিয়ানগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

 

সভায় উপস্থিত ছিলেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৯