শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬

কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সাদ্দাম সিকদার (৩২) কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে কুয়াকাটা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সাদ্দাম সিকদার পশ্চিম কুয়াকাটার মো. লতিফ সিকদারের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার সাদ্দাম সিকদারকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৮